শতাব্দী ৫ম সংখ্যায় প্রকাশিত গান - স্বপ্নিল তারা ঝিলমিল, ভোরের আলো,আমার সোনার গায়,মাগো তুমি কোথায় আছো,প্রয়োজন মানবিক দিল,কাঁচা বাঁশ এবং রাহমানুর রাহিম তুমি।

OHS
By - Imran Ali Shagor
0



স্বপ্নিল তারা ঝিলমিল

আবু তাহের বেলাল


আবার নামবে পথে দ্রোহের  মিছিল

আলোক শোভিত হবে তামাম নিখিল,

জাগবে ফেনিল ঢেউ বুকের পাথারে-

হাসবে পুলক মেখে তারা ঝিলমিল।।


ফসলের মাঠে ফের জাগবে ফাগুন

মধুমতি নদী জলে জ্বলবে আগুন,

ঘরে ঘরে হবে ফের মানবিক চাষ

দখিনায় খুলে দাও হৃদয়ের খিল।।


প্রাণ ভরে খুঁজে নাও কাউসার সুধা

অনাবিল সুখ পেতে যদি থাকে ক্ষুধা,

প্রাণ মন মেলে ধরো আজাদীর সুরে-

কালো মেঘ সরে যাবে দূরে বহুদূরে।...


আবার হাসবে রোদ সোনালি দুপুর

কারার ফটক জুড়ে আজাদি নূপুর,

মুছে যাবে মরীচিকা চোরাবালি ঘুন-

আকাশে তাকিয়ে দেখ নামে আবাবিল।।


 



ভোরের আলো

আজিজ হাকিম


যেখানে সবুজ মেলে, মেলে প্রজাপতি

যেখানে নদীরা পায় মন্দন গতি


সারসে সারসে হাসে কত বিল ঝিল

মেঘের ডানায় ভাসে আকাশের নীল

আঁখি পাখি এক হয় মিলে যায় যতি

একরাশ ভালোবাসা সকলের প্রতি।।


পুকুরে জলের খেলা রোদের ঝিলিক

মন মাঝে জমা হয় কত যে লিরিক।

দোলা দেয় বুক জুড়ে অজানা পবন-

বোঝে না বোঝে না মন লাভ কিবা ক্ষতি।


ঢেউয়ে চাঁদর ভাঙে ছোট্ট পানার

মুখের আদর খোলে আঁখের আনার

ভোরের আলোর ঝিকি শান্ত বিকেল-

রাতের উঠোনে পাঠ গল্প জানার।


প্রাণে প্রাণে সুখ তরী আলোড়িত হয়

গানে গানে কেটে যায় মধুর সময়।

ছড়ানো ছিটানো কত শস্যের দানা-

আমাদের কাছে যেন পান্না ও মতি।








আমার সোনার গায়

ইমরোজ আহসান খান

 

আয়রে ছুটে যাবি যদি আমার সোনার গায়

যেখানেÑ হাজার নদী বয়ে চলে

সাগর মোহনায়।।

আমার সোনার গায়।।


ছয়টি ঋতুর রূপে যে গাও সাজে নতুন করে

যায় শোনা যায় পাখির আজান মিষ্টি সকাল ভোরে

শিশির মাখা ধানের ক্ষেতে, ইচ্ছে করে ছুটে যেতে

দুর্বা সবুজ ঘাষে খালি পায়।।


এ গায়ে কৃষক কামার কুমার তাঁতী

কাঁধে রেখে কাঁধ

সাম্প্রদায়িক সম্প্রতিতে নেয় এ মাটির সাদ।...


সন্ধ্যা রাতে জোনাকিদের কোমল আলোর বানে

নিদারুণ এক অনুভূতি জাগায় সবার প্রাণে

এই অপরূপ বাংলাদেশে, সূর্যি মামা উঠে হেসে

সাঝের বেলা মুখ লুকিয়ে যায়।।





মাগো তুমি কোথায় আছো

ইশারুল ইসলাম


মাগো তুমি কোথায় আছো কেমন আছে এখন

কতদিন হল দেখি না তোমায় তাইতো খারাপ মন।


প্রতি রাতে মাগো স্বপ্ন দেখে জেগে উঠে আমি

আসবে কি মা আবার ফিরে আমার কাছে তুমি


তুমি বিহনে শূন্য হৃদয় কাঁদে সারাক্ষণ।।

তুমি নেই আজ আমার পাশে তাই অসহায়


দুঃখের দিনে তোমার মত কে আর হবে সহায়।

তোমার স্মৃতি নিয়ে বুকে আছি সারাক্ষণ।।





প্রয়োজন মানবিক দিল

জুবায়ের বিন ইয়াছিন


গড়তে পৃথিবীকে শান্তির নীড়

করতে এ সমাজ সুখী-স্বপ্নিল

সুবাসিত জমিনের আয়েজনেÑ

প্রয়োজন সকলের মানবিক দিল।


শোক ও বেদনার দীর্ঘশ্বাসেÑ

একে অপরের তরে থাকলে পাশে

প্রেমের আবাস হবে প্রতি গৃহকোণ

আনন্দ-উচ্ছ্বাসে হাসবে নিখিল।


মত ও অমতের বিভেদ ভেঙেÑ

একতার সৌরভে উঠলে রেঙে

হেরে যাবে দুষ্কৃতি, ঘৃণা-বিদ্বেষ

বয়ে যাবে মমতার অবাক মিছিল।





কাঁচা বাঁশ

মাহবুব বুলবুল


ঐ কবরের ডাক আসে রোজ

নাও কি তুমি আমলের খোঁজ

যখন-তখন হতেও পারো লাশ,

কাটবে তখন ঝাঁড়ের কাঁচা বাঁশ।


বাঁশের চালার মাটির ঘরে

সঙ্গী বিহীন অবসরে

অনন্তকাল করবে তুমি বাস।

যখন-তখন হতেও পারো লাশ।


এই দুনিয়ার মায়ার খেলায়

কাটছে জীবন অবহেলায়

আখেরাতের ফসল করো চাষ।

যখন-তখন হতেও পারো লাশ।


জায়গা-জমি, বাড়ি-গাড়ি

যেতে হবে সবই ছাড়ি,

কবর তোমায় ডাকছে বারো মাস।

যখন-তখন হতেও পারো লাশ।





রাহমানুর রাহিম তুমি

মাসুদ রানা


রাহমানুর রাহিম তুমি

ওগো আমার রব    

ক্ষমা করো মাফ করে দাও। 

গুনাহ খাতা সব।।


গুনাহ যখন বৃষ্টির মত অবিরত ঝরে

রহম রোদে দাও শুকিয়ে আমায় ক্ষমা করে

দিবা নিশি অন্তরে হোক তোমার অনুভব।।


হিংসা গীবত পরনিন্দা

মোনাফেকিও বুঝি

নিজকে তবু এসবের মাঝে পাই

খুঁজে পাই রোজই।


দ্বীনের পথে চলার জ্ঞান

শক্তি সাহস দিও

পথের দিশা ভুল হলে গো

সঠিক পথে নিও

অন্তরে হোক তোমার নামের

সদা কলরব।।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)