নাট্যকার, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম নূর

OHS
By - Imran Ali Shagor
0

নাাট্যকার শাহ আলম নূর ১৯৬১ সালের পহেলা জানুয়ারী জামালপুর জেলায় নানা বাড়িতে জন্ম গ্রহণ করেন। নাট্যকার, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম নূর। 

শাহ আলম নূর ১৯৭৫ সালে জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস. এস. সি এবং ১৯৭৭ সালে সরকারী আশেক মাহমুদ কলেজ থেকে এইট, এস. সি পাশ করেন। নানা কারণে পড়ালেখা অব্যাহত রাখতে না পেরে ১৯৭৭ সাল থেকে দৈনিক সংগ্রাম পত্রিকার জামালপুরের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন শুরু হয়। ১৯৮০ সালে নাটকের সাথে সংযুক্ত হন এবং ১৯৮৩ সালে ঢাকা চলে আসেন। ঢাকা বেইলী রোড গাইড হাউস মিলনায়তনে তাঁর প্রখম নাটক মঞ্চস্থ হয়।

'''কর্মময় জীবন'''

শাহ আলম নূরের পেশাগত কর্মময় জীবন ছিলো সাংবাদিক হিসেবে। দেশে সুস্থ ও ইসলামী ধারার নাট্য আন্দোলনের সূচনা ১৯৭৯ থেকে শুরু হলেও কোনো থিয়েটার দল গড়ে ওঠেনি। শাহ আলম নূর ১৯৮৬ সালে শুরু করেন পলাশ থিয়েটার। ঢাকার বিভিন্ন মঞ্চে তাঁর রচনায় ২৪ টিরও বেশী মঞ্চ ও অডিও নাটক তৈরী হয়।

বেশ কয়েকটি চ্যানেলে শাহ আলম নূর নাটক কেন্দ্রিক কাজ করেছেন। ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করেও যে নাটক করা যায় এটি এককভাবে প্রমাণ করেন শাহ আলম নূর।

এ.টি.এন, ইসলামিক টি.ভি, বৈশাখী টি.ভি'র সাথে কাজ করেন তিনি। তিনি তাঁর সহজ, সরল কথা, আন্তরিকতাপূর্ণ প্রচেষ্টার ফলে বাংলা চলচ্চিত্র ও নাটকের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তাঁর কাজের সাথে সম্পৃক্ত করতে সফল হন। তিনি একই মঞ্চে হাজির করেন, ইলিয়াস কাঞ্চন, আব্দুল আজিজ, চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ মহসিন সহ অনেককেই

শাহ আলম নূর জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের দায়িত্ব পালন করেন। এটাকে একটি জাতীয় প্লাটফরম হিসেবে গড়ে তোলার নিরন্তর চেষ্টা চালান তিনি।

বলা যায় একটি আলোকিত নাট্য ধারা রচনা করেন তিনি। এ ধারাটি বাংলাদেশের লাখো তরুণকে সততা, সত্য ও সুন্দরের পথে এগিয়ে নেবে।

তাঁর সৃষ্টি সম্ভার

শাহ আলম নূর রচিত মঞ্চ ও অডিও নাটক সমূহ: ১. জাগো হে জনতা ২. সমাজ দর্পন ৩. জবান আলীর জবানবন্দি ৪. জলি ৫. মুনিরা ৬. জলছে জলি জলছে হৃদয় ৭. নিয়ম ভাঙগা ঝড় ৮. শাহজালাল ৯. শাহ মাখদুম ১০. খানজাহান আলী ১১. তিতুমির ১২. মুন্সি মেহেরউল্লাহ ১৩. বাবা আদম শহীদ ১৪. বখতিয়ার ১৫. মাহি সওয়ার ১৬. মশার কবলে নমরুন্দ ১৭. ফেরাউন ১৯. সাদ্দাদের বেহেশত ২০. দুধারী তলোয়ার ২১. একান্ত একাকিত্তে ২২. জান্নাতের সিড়ি ২৩. কিশোর মনে ফুলের হাসি ২৪. সিন্দাবাদের ভূত ইত্যাদি। এছাড়াও তাঁর করা 


ভিডিও নাটকগুলো হলো

১. কুরআনের ফরিয়াদ ২. দেখা হবে জান্নাতে ৩. জাহান্নামের ফেয়ারওয়েল ৪. দরবেশ ৫. বোরখা ৬. জলীর নীল বাসর ৭. নীল চাদোয়া ৮. চল্লিশার কুলখানী ৯. নীলা ১০. মাটির হুর প্রভৃতি।


শাহ আলম নূর ২রা সেপ্টেম্বর ২০২২ সকাল ৫.৪৫ মিনিটে মহান রবের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝ থেকে চলে যান। আগের দিন জামায়াতের সাথে স্থানীয় তালতলা মসজিদে জোহর নামাজ আদায় করে ঘরে ফেরার পথে তিনি রাস্তায় বসে পড়েন, তাঁর হাটাচলা বন্ধ হয়ে যায়। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং সবশেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। আই.সি.ইউ তে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৫.৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)